প্রথম প্রাপ্তি🙂
এই কুয়াশা আচ্ছন্ন সকাল আবেগ গুলোকে আরো প্রবল আর কষ্ট গুলোকে আরো স্পষ্ট করে তোলে কিছু স্মৃতিচারন করা থেকে মনটাকে কখনোই আটকানো যায় না তার বহিঃপ্রকাশ ঘটে দীর্ঘশ্বাসের দ্বারা।জীবনের শেষ প্রাপ্তিটা হয়তো শ্রেষ্ঠতম তবুও প্রথম প্রাপ্তিটার কথা কখনোই ভোলার নয় চাইলেও ভোলা যায় না।অনুভূতি গুলো হয়তো পুরাতন হয়ে পরে থাকে ডাইরির পাতায়।ওই পুরাতন অনুভূতি ঠাসা ডাইরিটার পাতা উল্টানোর জন্য যে সাহস দরকার তা কখনোই আমার ছিল না।সময় সব ভুলিয়ে দেবে এ আশায় আছি হয়তো ভুলিয়েও দেবে সবকিছু কিন্তু মাঝে মাঝে ভিতরটায় হুহু করে উঠবে শূন্যতা গুলো ঘিরে ধরবে।অন্ধকারে ভয় পাওয়া মানুষটারও একদিন অন্ধকার প্রিয় হয়ে যায় এর পেছনে যে মানুষটা অবদান থাকে তার উপস্থিতি কখনোই জীবনে থাকে না।বিপরীত পাশের মানুষকেও কখনোই দোষ দেওয়া যায় না ভাল থাকার অধিকার তারও আছে তার উপরে সব দোষ চাপানো কখনোই উচিত না।কিছু সম্পর্ক ভাঙার কারন ভুল বোঝাবুঝি না বাস্তবতা আর পরিস্থিথি হয়।যাদের ভুল বোঝাবুঝি হওয়ার দরুন বিচ্ছেদ ঘটে তাদের ক্ষেত্রে ভালথাকা কোনব্যাপার না কারন এই প্রান্তের মানুষটি ভাবে ভুল অপরপ্রান্তের মানুষটির ছিল আর অপরপ্রান্তের মানুষটি ভাবে ভুল তার নয় অইপ...